1. imrancse16th@gmail.com : imran :
  2. wpadmin@volovmart.ru : wpadminerlzp :
  3. wpadmin@volovmart.ru : wpadminerlzp :
       
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ধামুরা SSC সেন্টারে এক ছাত্রের জেল মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত ফেসবুক কটুক্তি: গ্রেফতারের পর যুবকের পাশে দাঁড়ালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পত্নীতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এস এস সি পরিক্ষার্থী কে হত্যার ঘটনায় উঠে এলো লোমহর্ষক তথ্য বাংলাদেশের এমন নিষ্ঠুর আইন পরিবর্তন হওয়া খুবই দরকার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার। সিরাজগঞ্জ জেলা কারাগারে জেলার ও জেলসুপারের সহযোগিতায় গড়ে উঠেছে দুর্নীতির আখড়া। সোহাগ হত্যার প্রতিবাদে মধুপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের প্রস্তুটি মিটিং আলোচনা সভা অনুষ্ঠিত

মধুপুরে ঘোড়া জবাই, পুলিশী অভিযানে ৭টি ঘোড়া উদ্ধার – ১ জন আটক

  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯৮ Time View

মধুপুরে ঘোড়া জবাই, পুলিশী অভিযানে ৭টি ঘোড়া উদ্ধার – ১ জন আটক

মো: জাহিদ সরকার মধুপুর টাঙ্গাইল,প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে লালমাটির শালগজাড়ী বনের ভেতর রাতের আঁধারে ঘোড়া জবাই করে মাংস তৈরির সময থানা পুলিশের অভিযানে হাতেনাতে আজাদ মিয়া (৫৫) নামের একজনকে আটক করেছেন থানা পুলিশ।
গতকাল গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ এলাকায় গহীন জঙ্গলের ভেতরে দূর্বৃত্তরা ঘোড়ার জবাই করে মাংস তৈরি করছিল ।
মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পন্ড করে দিয়েছে সে আয়োজন।
অভিযানে ৭ টি জীবিত ঘোড়া, ৪ টি জবাই করা ঘোড়া, জবাই করার অস্ত্র সরঞ্জামাদি, মাংস সংরক্ষণ উপাদান বরফ, লবণ জব্দসহ এ চক্রের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।
স্থানীয় যুবক শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, জহিরুল, শাহীন, বাবুল মিয়ারা জানান, রাত প্রায় ১১ টার দিকে এক অটোরিক্সা চালকের মাধ্যমে খবর আসে ঘোড়া ভর্তি দুটি ট্রলি ঘটনা এলাকার বনের ভিতরে নেয়া হচ্ছে।
সন্দেহজনক মনে করে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পঁচিশ মাইল বাজার থেকে অভিযান শুরু করে রাত দুটার দিকে ঘটনাস্থলে পৌছলে দূর্বৃত্তরা টের পেয়ে সব কিছু ফেলে পালিয়ে যায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Dainik Jonotar Kontho
Designed By Royal BD