1. imrancse16th@gmail.com : imran :
  2. wpadmin@volovmart.ru : wpadminerlzp :
  3. wpadmin@volovmart.ru : wpadminerlzp :
       
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধামুরা SSC সেন্টারে এক ছাত্রের জেল মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত ফেসবুক কটুক্তি: গ্রেফতারের পর যুবকের পাশে দাঁড়ালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পত্নীতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এস এস সি পরিক্ষার্থী কে হত্যার ঘটনায় উঠে এলো লোমহর্ষক তথ্য বাংলাদেশের এমন নিষ্ঠুর আইন পরিবর্তন হওয়া খুবই দরকার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার। সিরাজগঞ্জ জেলা কারাগারে জেলার ও জেলসুপারের সহযোগিতায় গড়ে উঠেছে দুর্নীতির আখড়া। সোহাগ হত্যার প্রতিবাদে মধুপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের প্রস্তুটি মিটিং আলোচনা সভা অনুষ্ঠিত

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ Time View

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানানো হয়, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার গেজেটের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইশরাক হোসেন।

এরআগে গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। রায়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ডিএসসিসি নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন আদালত। পাশাপাশি ফলাফলের গেজেট বাতিল ও আগের মেয়র ফ্জলে নূর তাপসকে অবৈধ বলে রায় দেন আদালত।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে ডিএসসিসি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে মামলা করেন বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Dainik Jonotar Kontho
Designed By Royal BD