হিজলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ছাত্রদল
এস এম মনির,হিজলা প্রতিনিধিঃ
বরিশাল জেলার হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরপক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় (হেল্প ডেক্স)। হিজলা সরকারি ডিগ্রী কলেজের সামনে (হেল্প ডেক্স) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল কর্তৃক পরিচালিত, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ উপলক্ষে, সকাল ১০টা থেকে বেলা ০১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসানের নেতৃত্বে, ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এইচএসসি ও সম্মানের পরীক্ষা চলাকালীন সময়ে প্রচলিত নিয়ম মোতাবেক পরীক্ষা কেন্দ্রের সামনে নিয়ম অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে অভিভাবকের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও টিস্যু বিতরণ করা হয়, এবং পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় ছাত্রদলের নেতা কর্মীদের মাঝে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম রনি, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আরিফ হোসেন তালুকদার, ছাত্রনেতা নিশাত, সজীব বিশ্বাস, সোয়াদ, মাশরাফি সহ ছাত্রদলের আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মো: রুবেল হোসাইন তুহিন তালুকদার।মোবাইল: +৮৮০ ১৬৭৭-৯০৫৫৭০
© All rights reserved © 2025 Dainik Jonotar Kontho